শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

সুনামগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন নিয়ে সিভিল সার্জনের প্রেস ব্রিফিং

 

সুনামগঞ্জে  ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন নিয়ে সিভিল সার্জনের প্রেস ব্রিফিং


লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ১২ টি উপজেলা ও চারটি পৌরসভার ২ হাজার ১৭৮টি কেন্দ্রে  ৩ লাখ ৮৩ হাজার ৬৩০ জন শিশুকে  ভিটামিন ' এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো নির্ধারন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টায় জেলা ইপিআই ভবনের কনফারেন্স হলে এক প্রেসব্রিফিং- এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।

প্রেস ব্রিফিং সিভিল সার্জন আরও জানান, জেলার ১২ টি উপজেলা ও চারটি পৌর সভায় ২ হাজার ১৭৮ টি কেন্দ্রে ৩ লাখ ৮৩ হাজার ৬৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৫৮৮ জন শিশুনীর রং-এর ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪১ হাজার ৪২ জন শিশুকে  লাল রং-এর ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও আগামী ১৫ মার্চ  সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত  এ ক্যাম্পেইন চলবে।

সারা জেলায় ৪ হাজার ৫২০ জন কর্মী ২ হাজার ১৭৮ কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জনানা সিভিল সার্জন।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. সুখদেব সাহা, দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শঙ্কর চন্দ্র দাস ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্যসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ