শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

হিলিতে আ.লীগ ইউপি চেয়ারম্যান পুন:বহালের চেষ্টা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

 

হিলিতে আ.লীগ ইউপি চেয়ারম্যান পুন:বহালের চেষ্টা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর

দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামী ও আ.লীগ মনোনীতে ১ নং খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমান জেল থেকে জামিনে বেরিয়ে এসে পুন:বহালের পায়তারার প্রতিবাদে মানববন্ধ পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়। 

মনববন্ধনে বক্তারা জানান, ফ্যাসিস্ট সরকারের দোসর ইউপি চেয়ারম্যান কাওছার রহমান বিনা ভোটে চেয়রম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এবং ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামী। সম্প্রতি সে জেল থেকে জামিনে বেরি এসে আবারও চেয়াম্যান পদে বসার পায়তারা করছেন। সে যেন আবারও ক্ষমতায় বসতে না পারে সেজন্য প্রশাসনের সূদৃষ্টি কামনা করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ