শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

শেখ হাসিনার ফাঁসি চেয়ে ভান্ডারিয়ায় কৃষক দলের বিক্ষোভ মিছিল

 

শেখ হাসিনার ফাঁসি চেয়ে ভান্ডারিয়ায় কৃষক দলের বিক্ষোভ মিছিল


পিরোজপুরের ভান্ডারিয়ায় পতিত সরকারের  সাবেক প্রধান শেখ হাসিনার ফাঁসি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কৃষক দল। বুধবার বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শতাধিক কর্মী ও সমর্থক অংশ নেয়। মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশে ভান্ডারিয়া পৌর কৃষক দলের সভাপতি মো: শামীম শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সী, উপজেলা কৃষকদলের সহ-সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রিফাত, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ