জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
দুমকিতে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ জালাল আহমেদ খান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, গন অধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম দূর্জয় প্রমুখ।


0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।