শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে চেয়ারম্যানসহ দুই জন গ্রেফতার

 

নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে চেয়ারম্যানসহ দুই জন  গ্রেফতার


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।

দিনাজপুরের নবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার  (১৪ ফেব্রুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত  করেছেন নবাবগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীম (৪৮)  ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার সবুজ( ৪৩)। 

পুলিশ জানায় , শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন  ডেভিল হান্টের অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করা হয় ।


নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, গ্রেফতার দু'জনে  বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি। তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ