"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল" এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে ৩দিন ব্যাপী ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
রবিবার (২ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। জাহিদুল ইসলাম এর সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া কমিটির আহ্বায়ক আসলাম হাওলাদার, সদস্য বশিরুল আলম, ফরহাদ হোসেন খান, সাইফুল ইসলাম প্রমুখ উল্লেখ্য উপজেলার ৪৬টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ৩দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ৪৪ টি একক এবং দলীয় পর্যায়ে বালক বালিকাদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।
বিকেলে আজকের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিন।


0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।