কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নীলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।
এ সময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল। ২২ টি ইভেন্টে ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।


0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।