শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

সুন্দরবন বাঁচলে, বাঁচবে ভবিষ্যৎ

 

সুন্দরবন বাঁচলে, বাঁচবে ভবিষ্যৎ


কাজী ওমর ফারুক, মোংলা 

জলবায়ু পরিবর্তন ও লাগামহীন শিল্পায়নের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে প্রকৃতির আশীর্বাদ সুন্দরবন। বনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র, অপরিকল্পিত শিল্পকারখানা, বন্যপ্রাণী শিকার ও বনবিভাগের দুর্নীতির কারণে এই বিশ্ব ঐতিহ্য এখন ভয়ংকর হুমকির মুখে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সুন্দরবন দিবস উপলক্ষে মোংলায় আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘বাঁচাও সুন্দরবন’ শীর্ষক র‍্যালি শেষে পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ওঠে।

সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়কারী শরীফ জামিল বলেন, “সুন্দরবনের সন্নিকটে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ অপরিকল্পিত শিল্পায়নের ফলে এই বন ও স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংসের পথে। জাতিসংঘের সুপারিশ থাকা সত্ত্বেও এখনও এখানে স্বচ্ছ পরিবেশগত সমীক্ষা বাস্তবায়িত হয়নি।”


সুন্দরবন বাঁচলে, বাঁচবে ভবিষ্যৎ


সমাবেশে আরও বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, বাদাবন সংঘের নাজমিন, ওয়াইল্ড টিমের সাইফুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপারের কমলা সরকারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ নিধন, বৃক্ষনিধন, বন্যপ্রাণী শিকার এবং বনবিভাগের দুর্নীতি বেড়ে যাওয়ায় জেলে-মৌয়ালদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। এসব বন্ধ করতে না পারলে দেশের অন্যতম প্রধান রক্ষা প্রাচীর সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।

সুন্দরবন দিবসে আরও আয়োজনের মধ্যে ছিল শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, বাঘের মহড়া ও ঐতিহ্যবাহী লাঠিখেলা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ