শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

ভান্ডারিয়ায় যুবদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

 

ভান্ডারিয়ায় যুবদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত



পিরোজপুরের ভান্ডারিয়ায় "শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনায় যুবদের ভূমিকা" শীর্ষক একদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার বিকেল ৩.০০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হাই মল্লিক এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ ইয়াছিন আরাফাত রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার এসআই রিপন কুমার বিশ্বাস।
কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন প্রমুখ।

প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান নাসির মুন্সী, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য আহমেদ মারুফ, সৈয়দ শাহানা ফরিদ প্রমুখ।

এ সময় উপজেলার প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত থেকে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা সম্পর্কে নানা ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ