শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

পত্নীতলায় আওয়ামী লীগের কর্মি সুদর্শন গ্রেফতার

 

পত্নীতলায় আওয়ামী লীগের কর্মি সুদর্শন গ্রেফতার


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কর্মি সুদর্শন কুমার ওরফে পিন্টুকে (৪৩) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

জানা যায়, সোমবার ভোর রাতে পত্নীতলা  উপজেলা সদর নজিপুর পৌর এলাকার হরিরামপুর তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাঁর বাবার নাম মৃত-কার্তিক। তিনি চৌরাট-শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক পদে কর্মরত আছেন। 


অনুসন্ধানে জানা যায়, সুদর্শন কুমার বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পানিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করে। এসময় একাধিক ব্যালট পেপারে নৌকার প্রতিকে নিজ হাতে সিল মারার অভিযোগে সুদর্শনকে প্রতিবাদী জনতা কর্তৃক গণধোলাইয়ের শিকার হন। এসময় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে। 


নওগাঁ ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, 'নওগাঁ সদর কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।'

তিনি জানান, 'মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ জেলা কারাগারে তাকে প্রেরণ করা হয়েছে।'


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ