শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

বোরহানউদ্দিনে অবৈধভাবে মাটি কাটে ভাটায় পরিবহন, ২ টি এস্কেভেটর জব্দ, জরিমানা

 

বোরহানউদ্দিনে অবৈধভাবে মাটি কাটে ভাটায় পরিবহন, ২ টি এস্কেভেটর জব্দ, জরিমানা

বোরহানউদ্দিন, ভোলা

ভোলা'র বোরহানউদ্দিনে অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইট ভাটায় পরিবহন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি এস্কেভেটর জব্দ (ভেকু মেশিন ) ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় সোমবার ২৭ জানুয়ারি  সকালে উপজেলার সাচরা ইউনিয়নে তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চর কাটা বন্ধে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। 

এসময় সাচড়া ইউনিয়নে অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় পরিবহন করার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি এস্কেভেটর জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

এবিষয় এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মেহদী হাসান গণ মাধ্যমকে বলেন অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইট ভাটায় পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি এস্কেভেটর জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইটভাটা কে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন কোস্টগার্ড ও নৌ পুলিশ, মির্জাকালু ফাড়ি, বোরহানউদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ