শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

করোনায় শিশুর হারানো কষ্ট

 



করোনায় শিশুর হারানো কষ্ট

কবিঃ মোহাম্মদ আবুল বাশার…!!!


আমার শিশু ঘুমিয়ে আছে

ঐ না অন্ধকারে,

বুকের মাঝে সোনা তুমি

আয় না একবার ফিরে।।


আত্নীয়রা কাঁদে তারা

মায়ার ভরা মুখ,

কখন এসে চুমু খেয়ে

ভরিয়ে দেবে বুক।।


ও ঘর থেকে সোনা তুমি

আসো না কেন ফিরে,

কত কষ্টে আছি গো আমি

দেখাবো বুকটা চিরে।।


শিশুর জন্য কাঁদে কাঁদে

চোখে অন্ধকার,

কত নিয়ে বাসা বেধে

চলে গেলে পরপার।।


কাঁদে পিতা কাঁদে মাতা করোনা

এ কেমন অভিশাপ,

বুক ফেটে যায় দেখে ওগো

শিশু হারানো চিৎকার।।


বাবা ,মা সবই আছে

এ পৃথিবীর-নিয়তি

হায়রে করোনা আজ দিয়ে গেল

শুধুই চোখের পানি।।


ভাইয়ের জন্য বোন কাঁদে

বোনের জন্য ভাই,

স্বজন হারানোর এমন কষ্ট

পৃথিবীতে আর নাই।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ