“সাংবাদিক দ্বীন ইসলাম রুবেলের পিতা বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মোঃ আনোয়ারুল হকের ইন্তেকাল”
বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক দ্বীন ইসলাম রুবেলের পিতা বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মোঃ আনোয়ারুল হক ভোর ৪ ঘটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী….রাজেউন)।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের মননীয় সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম,
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ উল্লাহ, দেউলা ইউনিয়ন আওয়ামীলীগ ০২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম (নসু) হাওলাদার মাগফেরাত ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন মরহুমের পরিবারকে সমবেদনা জানাই।
আজ বুধবার জোহর বাদ নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা হাবিলদার মোঃ আনোয়ারুল হকের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।