শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

শার্শায় দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার আসামী গ্রেফতার।

যশোর প্রতিনিধি: 

শার্শায় দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার আসামী গ্রেফতার।

শার্শা উপজেলা থেকে স্থানীয় সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার আসামি রাজু মল্লিককে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মঙ্গলবার (২ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে শার্শা উপজেলার কাশিপুর বাজার থেকে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।তিনি শার্শার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া রাজু মল্লিকের নামে হত্যা ও মাদকসহ প্রায় ১০ মামলা রয়েছে।

পুলিশ জানায়, তাদের কাছে সংবাদ আসে সাংবাদিক জামাল হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রাজু গোপনে এলাকায় ফিরে অবস্থান করছেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদিকদের জানান, দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ