ভোলা চরফ্যাশন উপজেলায় সিপিপির শ্রেষ্ঠ সেচ্চাসেবক ও সন্মাননা পুরস্কার পেল চর-মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ,ফ,ম, বাহাউদ্দীন জশিম সরমান
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও দুর্যোগ হ্রাস কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ মাঠ পর্যায়ে থাকা সিপিপি স্বেচ্চাসেবকদের সন্মাননা পুরস্কার প্রদান করার যৌথ উদ্যোগ গ্রহন করেছে বাংলাদেশ সরকার । এ কর্মসূচির আওতাধীন প্রতিটি উপজেলা হতে একজন পুরুষ ও একজন মহিলা স্বেচ্চাসেবক’কে সম্মাননা দেয়া হয়।গত ১৩ অক্টোবর শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্যোগ প্রশমন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন। এতে ভোলার চরফ্যাশন উপজেলা হতে শ্রেষ্ঠ স্বেচ্চাসেবক ও সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত হলেন-উপজেলা টিম লিডার আ,ফ,ম, বাহাউদ্দীন জশিম সরমান। তিনি ১৯৮৭ সাল থেকে সিপিপি’র স্বেচ্চাসেবক সংকেত পদে দায়িত্ব পালন করে আসছেন। অপরদিকে শ্রেষ্ঠ মহিলা স্বেচ্চাসেবক নির্বাচিত হয়েছেন জেসমিন আরা ইসলাম।


0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।