শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

২-০ গোলে মাদ্রাজ ইউনিয়নের জয়

আবির জমাদারঃ  শনিবার  চরফ্যাশনের জতীয় স্টেডিয়ামে   বিকাল ৩ ঘটিকার সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭)এর প্রথম রাউন্ডের ৭ম খেলায় আসলামপুর ফুটবল একাদশের সাথে মোকাবেলা করেন চরফ্যাশনের ঐতিহ্যবাহী  ইউনিয়ন মাদ্রাজ ফুটবল একাদশ।

নির্ধারিত ৬০ মিনিটে খেলা ১-১ গোলে খেলা ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশ  ২-০ গোলে হারায় আসলামপুর ফুটবল একাদশকে। প্রথম রাউন্ডে জয়লাভ করে মাদ্রাজ ফুটবল একাদশ কোয়াটার-ফাইনাল নিশ্চিত করে। আগামি ১১ সেপ্টেম্বর সকাল ১১টায়  ৩য় কোয়াটার-ফাইনালে তাদের  প্রতিপক্ষ চর মাইনকা ফুটবল একাদশ।

কোয়াটার-ফাইনাল প্রসঙ্গে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশের প্রধান কোচ মনিরুল আহসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দলের ফুটবলারদের প্রতি আমার পুরো আত্মবিশ্বাস আছে যে তারা সেমি-ফাইনাল নিশ্চিত করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ