অনূর্ধ্ব-১৭ ফুটবলে চরফ্যাশনে চরমাদ্রাজ ইউনিয়ন চ্যাম্পিয়ন
চরফ্যাশন পৌরসভাকে হারিয়ে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে মাদ্রাজ ইউনিয়ন একাদশ।
চরফ্যাশন প্রতিনিধিঃ ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার চরফ্যাশনের জাতীয় স্টেডিয়ামে বিকাল ৩ ঘটিকার সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) এর সর্বশেষ অর্থাৎ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী আলহাজ্জ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি মহোদয়।
ফাইনাল খেলায় চরফ্যাশন পৌরসভা ফুটবল একাদশের সাথে মোকাবেলা করেন চরফ্যাশনের ঐতিহ্যবাহী ইউনিয়ন মাদ্রাজ ফুটবল একাদশ। নির্ধারিত প্রথম আর্ধে গোল শূন্য আবস্থায় থাকে এবং খেলার দ্বিতীয়ার্ধে ও গোল শূন্য অবস্থায় থাকে। যার কারনে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে কিক নেওয়ার জন্য ৫ জন করে খেলোয়া বাছাই করে নেওয়া হলেও কিক শেষে ১-১ গোলে ড্র থাকে যার।
পরিপ্রেক্ষিতে ১জন করে খেলোয়াড় বাড়ানো হয় তারাও ব্যর্থ হয় গোল করতে। যার জন্য ১ জন করে ৭ম তম খেলোয়ার বাছাই করে নেওয়া হয় ট্রাইব্রেকারে কিক নেওয়ার জন্য কিন্তু দুই দলের কোন খেলোয়াড়ই নির্দিষ্ট লক্ষে বল পৌঁছাতে পারেন নি এবং আবারও ১জন করে ৮ম তম খেলোয়াড় বাছাই করেন এবং প্রথমে কিক নেন পৌরসভা ফুটবল একাদশ সেই কিকটি ফিরিয়ে দেন মাদ্রাজ ইউনিয়নের প্রধান গোলরক্ষক মোঃ মিরাজ।
মাদ্রাজ ফুটবল একাদশের হয়ে সর্বশেষ কিকটি নেন মোঃ রায়হান যা বিপক্ষ দলের গোলরক্ষককে পরাস্ত করে গোল লাইন অতিক্রম করে(অন্য গোলটি করেন রাকিবুল হাসান)এবং ট্রাইব্রেকারে ২-১ চ্যাম্পিয়ন হয় ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশ।



0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।