স্টাফ রিপোর্টার : প্রখ্যাত সাংবাদিক ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম হাওলাদার এর চাচা মরহুম আলহাজ্ব শাহ আলম হাওলাদার এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ ২৪ সেপ্টেম্বর সোমবার। ২০১৭ সালের এই দিনে তিনি তার গ্রামের বাড়ী ভোলায় ইন্তিকাল করেন।
মানুষ হিসেবে শাহ আলম হাওলাদার এক অবিস্মরণীয় নাম। তিনি একাধারে ব্যাবসা বানিজ্য, পরিবারের চর্চা, বিভিন্ন বিশ্লেষক ছিলেন। রাজনীতিসচেতন সংবেদনশীল মানুষ হিসেবে সমাজে তাঁর পরিচিতি ব্যাপক।
মরহুম শাহ আলম হাওলাদার এর পিতৃ নিবাস ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে। তবে তাঁর জন্ম ১৯৫০ সালের পহেলা জানুয়ারী ভোলায়। হাওলাদার বাড়ির এক বিখ্যাত মুসলিম পরিবারে তাঁর বেড়ে ওঠা। বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জানাব মোঃ নজরুল ইসলাম হাওলাদার তার বড় ভাই।
নিজস্ব পরিবার সহ সকল ধরনের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সামাজিক উন্নয়ন ও নানা অবকাঠামোর সহযোগিতা ছিল চোখে পারার মত।
স্মারণসভা: মরহুম আলহাজ্ব শাহ আলম হাওলাদার এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দুপুর ২ ঘটিকার সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-(বিএমএসএফ) বোরহানউদ্দিন উপজেলা শাখা উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সভায় সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতি কামনা করা হয়েছে।
এবং আজ বিকেল ৫ ঘটিকার সময় মরহুর এর পরিবারের পক্ষ থেকে তার বাড়ীর দরজায় ছলিমুদ্দিন হাওলাদার বাড়ী বায়তুল মোকারম জামে মসজিদে এক দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।।
এবং আজ বিকেল ৫ ঘটিকার সময় মরহুর এর পরিবারের পক্ষ থেকে তার বাড়ীর দরজায় ছলিমুদ্দিন হাওলাদার বাড়ী বায়তুল মোকারম জামে মসজিদে এক দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।