শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

স্বপ্নের ফাইনালে ঐতিহ্যবাহী মাদ্রাজ ইউনিয়ন ফুটবল একাদশ

আরিফ মোল্লার একমাত্র গোলে স্বপ্নের ফাইনালে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশ।


আবির জমাদারঃ চরফ্যাশন-আজ বৃহস্পতিবার চরফ্যাশনের জাতীয় স্টেডিয়ামে সকাল ১১ ঘটিকার সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) এর ১ম কোয়ালিফাই ম্যাচে জিন্নাগর ফুটবল একাদশের সাথে মোকাবেলা করেন চরফ্যাশনের ঐতিহ্যবাহী  ইউনিয়নের মাদ্রাজ ফুটবল একাদশ। প্রথম আর্ধের নির্ধারিত ৩৫ মিনিটে খেলা ০-০ গোলে খেলা ড্র থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই একের পর এক আক্রমন চালাতে থাকে মাদ্রাজ ইউনিয়ন ফুটবল একাদশ।

একপর্যায়ে আরিফ মোল্লা বল নিয়ে ঢুকে যায় ডি-বক্সের ভিতরে এবং তার ডান পায়ের জোড়ালো শর্ট  গোলকিপার কে পরাস্ত করে গোল লাইন অতিক্রম করে। ফলে ১-০ তে এগিয়ে যায় ঐতিহ্যবাহী মাদ্রাজ ইউনিয়ন ফুটবল একাদশ। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে ফাইনাল নিশ্চিত করে ঐতিহ্যবাহী মাদ্রাজ ইউনিয়ন ফুটবল একাদশ।

আগামি কাল ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টার সময় ফাইনালে তাদের  প্রতিপক্ষ চরফ্যাশন পৌরসভা  ফুটবল একাদশ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন  পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি মহোদয়।
ফাইনাল খেলার প্রসঙ্গে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশের প্রধান কোচ মনিরুল আহসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দলের ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছে এবং আমি আশাবাদী যে,আমরা বিজয়ী হবো।যেভাবে ফাইনালে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশঃ জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭)২০১৮ইং সালে  চরফ্যাশন উপজেলায় ২০ টি দল অংশ গ্রহন করে।

প্রথম রাউন্ডের ৭ম খেলায় আসলামপুর ফুটবল একাদশের সাথে মোকাবেলা করেন ঐতিহ্যবাহী  ইউনিয়ন মাদ্রাজ ফুটবল একাদশ। নির্ধারিত ৬০ মিনিটে খেলা ১-১ গোলে খেলা ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে(ঐতিহ্যবাহী  ইউনিয়ন মাদ্রাজ ফুটবল একাদশের হয়ে একটি গোল করন মোঃ তরিক )। ট্রাইব্রেকারে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশ  ২-০ গোলে হারায় আসলামপুর ফুটবল একাদশকে।

দ্বিতীয় রাউন্ডে চর-মানিকা ফুটবল একাদশের  মোকাবেলা করেন  ঐতিহ্যবাহী  ইউনিয়ন মাদ্রাজ ফুটবল একাদশ। নির্ধারিত ৭০ মিনিটে খেলা ০-০ গোলে খেলা ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত টাইমে। অতিরিক্ত ১০ টাইমে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ মাদ্রাজ ফুটবল একাদশ।
দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট বেশী থাকা থাকায় সরাসরি কোয়ালিফাই করে চরফ্যাশন পৌরসভা ফুটবল একাদশ এবং কোয়ালিফাই করার লক্ষে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয় চার দল। ১/মাদ্রাজ ফুটবল একাদশ বনাম চর-কলমি ফুটবল একাদশ ২/ জিন্নাগর ফুটবল একাদশ বনাম চর-কুকরিমুকরি ফুটবল একাদশ ।

তৃতীয় রাউন্ডে মাদ্রাজ ফুটবল একাদশের প্রতিপক্ষ চর-কলমি ফুটবল  একাদশ।  খেলার প্রথম থেকেই আক্রমনাত্মক ভাবে খেলতে থাকে মাদ্রাজ ফুটবল একাদশ এবং খেলার ২০ মিনিটের সময় দলিয় অধিনায়ক রাসেল মাঝির গোলে এগিয়ে যায় মাদ্রাজ ফটবল একাদশ।  নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়া দ্বিতীয় দল হিসেবে  কোয়ালিফাই নিশ্চিত করে।

প্রথম কোয়ালিফাই ম্যাচে জিন্নাগর ফুটবল একাদশের সাথে ১-০ গোলে  জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশ।

দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে চরফ্যাশন পৌরসভা ফুটবল একাদশ জিন্নাগর ফুটবল একাদশের সাথে জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করে।

আগমি কাল শুক্রবার বিকাল ৩টার সময় চরফ্যাশন জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখামুখি হবেন ঐতিহ্যবহী মাদ্রাজ ফুটবল একাদশ বনাম চরফ্যাশন পৌরসভা ফুটবল একাদশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ