ট্রাইব্রেকারে ০-১ গোলে মাদ্রাজ ফুটবল একাদশের রোমাঞ্চকর জয়।
আজ মঙ্গলবার চরফ্যাশনের জাতীয় স্টেডিয়ামে সকাল ১১ ঘটিকার সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭)এর ৩য় কোয়াটার ফাইনালে চর-মানিকা ফুটবল একাদশের সাথে মোকাবেলা করেন চরফ্যাশনের ঐতিহ্যবাহী ইউনিয়নের মাদ্রাজ ফুটবল একাদশ।
নির্ধারিত ৭০ মিনিটে খেলা ০-০ গোলে খেলা ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত টাইমে। অতিরিক্ত ১০ মিনিটে কোন গোল না হওয়ায় খেলা গড়ার ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশ ১-০ গোলে হারায় চর-মানিকা ফুটবল একাদশকে।
কোয়াটার ফাইনালে জয়লাভ করে মাদ্রাজ ফুটবল একাদশ সেমি-ফাইনাল নিশ্চিত করে। আগামি কাল ১২ সেপ্টেম্বর বিকাল ৩টার সময় ২য় সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ চর-কলমি ফুটবল একাদশ।
সেমি-ফাইনাল প্রসঙ্গে ঐতিহ্যবাহী মাদ্রাজ ফুটবল একাদশের প্রধান কোচ মনিরুল আহসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দলের ফুটবলাররা তাদের পুরোটা দিয়ে খেলবে এবং আশাবাদী আমরা ফাইনাল নিশ্চিত করবো।

0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।