চরমাদ্রাজ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত।
মাদ্রাসার উদ্যোগে দিবসটি উদ্যাপনের লক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় মাদ্রাসার শিক্ষক ম্যানেজিং কমিটি ও ছাত্র/ছত্রীদের নিয়ে একটি বিশাল শোক র্যালি বের হয় পরে মাদ্রাসা শিক্ষা অঙ্গনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান’র জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবিনীর উপর রচনা ও বক্তব্যের উপরে পুরস্কার বিতরন করেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোঃ নিজাম উদ্দিন হুমায়ূন সরমান এর সভাপতিত্বে, পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব এ্যাডঃ আমিনুল ইসলাম সরমান, বিষেশ অতিথি জনাব আ,ফ,ম, বাহাউদ্দিন জশিম সরমান সাবেক চেয়ারম্যান মাদ্রাজ ইউনিয়ন।
বক্তব্য রাখেন আধ্যাপক. মোঃমিজানুর রহমান, বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রভাসক মোঃ আমজাত হোসেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি এ্যাডঃ আমিনুল ইসলাম সরমান, বিষেশ অতিথির বক্তব্য রাখেন জনাব বাহাউদ্দিন জশিম সরমান, অনুষ্ঠানের সভাপতি মাও. মোঃ নিজাম উদ্দিন হুমায়ূন সরমানের বক্তব্যে মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আলোচনা সভা শেষে কোরআনখানি ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যপক মাও. মোঃ ইদ্দিছ। দোয়া মোনাজাত শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি এ্যাডঃ আমিনুল ইসলাম সরমান।

0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।