নিজেস্ব প্রতিনিধিঃ বিএমএসএফ ঢাকা জেলা কমিটির কাউন্সিল আগামি ১১ আগষ্ট সকাল ১০টায় শুরু হবে। পুরানা পল্টন মুক্তি ভবনের মৈত্রি মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে বাংলাদেশ প্রেস ইন্সিটিটিউট(পিআইবি)এর মহাপরিচালক শাহ মো:আলমগীর প্রধান অতিথি ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন চেয়ারম্যান এসএম মোরশেদ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। কাউন্সিলে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড:কাওসার হোসাইন, সহ-সভাপতি শামসুল আলম নিক্সন, সাংগঠনিক সম্পাদক মো: আফজাল হোসেন, জাহাঙ্গীর হোসাইন, শাহজাহান মন্ডল, মোফাজ্জেল হোসেন, এম এ আকরাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দসহ বিএমএসএফ’র কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা/উপজেলার নেতৃবৃন্দ কাউন্সিলে অংশ নিবেন।

0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।